সাহিদা পারভীন:

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১০ আগস্ট) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

চাল বিতরণ অনুষ্ঠানে কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিধান বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য মনজিলা আক্তার, শারমিন আক্তার ইতি, আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

চাল বিতরণের আগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিজিডি কার্ডধারীদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক করেন। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক প্রতিরোধ, যৌতুক বন্ধ এবং নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।