আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মাদকবিরোধী পৃথক অভিযানে বিদেশি মদসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতকাল রোববার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ মনিপুর বিওপি তপস্বী স্থায়ী পোষ্ট ও বনতাড়া বিশেষ ক্যাম্পের অভিযানিক দল পৃথক পৃথক মাদকবিরোধী চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ২৭ বোতল বিদেশী মদ এবং ১ হাজার ৯ শত ৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট,যাঁর আনুমানিক সিজার মূল্য ১লক্ষ ৯৯ হাজার ৬শত ২০ টাকা।
বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ উজ-জামান পিএসসি জানিয়েছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র সীমান্তে বর্ডার গার্ডে যে সকল বিওপি এবং বিশেষ ক্যাম্পগুলো রয়েছে তাঁরা ভারতীয় মাদক পুশইন প্রতিরোধসহ বিভিন্ন চোরাচালান ও আসামি আটকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে,বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মাদকসহ বিদেশী মদের চোরাচালান জব্দ করা হচ্ছে,এবং ভবিষ্যতেও ভারতীয় মাদকসহ বিদেশী মদের চোরাচালান ও আসামি আটকে বিজিবি’র কার্যক্রম দৃঢ়তা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।