বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত ফকির আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
এনায়েত ফকির জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, তার এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি তার সিদ্ধান্তকে সবাইকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।