শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

 

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহম্মেদ খান রাজু’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গত এক সপ্তাহের ব্যবধানে একাধিক বাড়িতে ধারাবাহিক ডাকাতি ও চুরি ঘটনার পর থানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা আইন শৃঙ্খলার চরম অবনতি হিসেবে দেখছেন রাজনৈতিক মহল। ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তার উপজেলা সদরের থানা পাড়ায় বাড়ির গেটের সামনে এ হামলার শিকার হন বিএনপির নেতা। জানাযায় সঙ্গবদ্ধ হামলাকারী সন্ত্রাসীরা ৫ জন ছিলো। আহত নাফিজ আহমেদ রাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় হামলা কারীদের আটকাতে চেষ্টা করলে তাকে ও তার বাড়ি লক্ষ করে আগ্নেয় অস্ত্রের গুলি ও ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

আহতের পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০ টার পরে উপজেলা বিএনপির নেতা নাফিজ আহমেদ খান রাজু অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির গেটে পৌচ্ছালে সন্ত্রাসীরা তার কাছে পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তার উপর ধারালো অস্ত্রদিয়ে হামলা করে। একই সাথে লোহা পেটানোর হাতুড়ি দিয়েও হামলা চালায়। তখন তিনি আত্মরক্ষায় চিৎকার দিলে পরিবারের লোক এগিয়ে আসে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড আগ্নেয় অস্ত্রের গুলি ও ককটেল নিক্ষেপ করে। কয়েক মিনিটের মধ্যে হামলা কারীরা দুটি মোটরসাইকে চলে যায়।

 

নাফিজ আহমেদ রাজু জানান, তিনি তার এক বন্ধুর মোটরসাইকেল থেকে বাড়ির গেটে রাস্তায় নামেন। ইতোমধ্যে কয়েকজন লোক তার পরিচয় জানতে চায়। এর পরে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তিনি একজন হামলাকারী সন্ত্রাসী আটকাতে সক্ষম হন। কিন্তু অন্য সন্ত্রাসীরা তার উপর গুলি ও ককটেল চার্জ করে। এক পর্যাযে সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে আত্মরক্ষা করেন।
তিনি ও তার পরিবারের অভিযোগ, থানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র ৫০ গজের মধ্যে। কিন্তু পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের আটকের উদ্যোগ না নেওয়া তার উপর এই হামলা হয়েছে।

 

উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম জানান, তারা রাজুর চিৎকারে ঘর থেকে বাইরে আসেন এ সময় সন্ত্রাসীরা বন্দুকের গুলি ও ককটেল চার্জ করতে থাকে। তারা রাজুকে বাড়ির ভেতরে নিয়ে গেট আটতে চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা গেটের উপর গুলি চালায়। ঘটনার প্রায় ১৮ মিনিট পর পুলিশ আসে।

 

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন জানান, বিএনপি নেতাকে রাত সাড়ে ১১ টায় হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে। তার ডান পায়ে ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হয়েছে। এ ছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় ও বাম হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে গেছে বলে অনুমান করা হচ্ছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, তারা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলেন। তারা সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত হতে তদন্ত শুরু করেছেন।