রনি রজবঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ময়ামারী গ্রামের অসহায় এক পরিবার মৃত্যুর পথের পথিক সেই তামিজুদ্দিনের কথা আমরা বলছি। তার পরিবারের সদস্য মাত্র ২ জন তারা স্বামী ও স্ত্রী ছাড়া তার ছেলে মেয়ে কেউ নেই । তার জায়গা জমি সাইসম্বল বলতে কিছুই নেই ।
অসহায় তামিজুদ্দিন ক্যানসারে আক্রান্ত হয়ে ৩ মাস যাবত বিছানায় কাতরাচ্ছেন। সুস্থ অবস্থায় তামিজুদ্দিন দিনমজুরের কাজ করে জীবন জীবিকা চালাতেন। কিন্তুু এখন তার পরিবারে জীবিকা নির্বাহ করার কেউ নেই। তাকে পাড়া প্রতিবেশী সাহায্য সহযোগিতা করলে এখন তার সংসার চলে। সেই অসহায় তামিজুদ্দিন অন্যের জমির ওপর ঘরবাড়ি তৈরি করে বসবাস করেন।
এখন তামিজুদ্দিনের চিকিৎসা করার মতো অর্থ সম্পদ ও সাইসম্বল কিছুই নেই।তার শেষ সম্বল একটি গরু ছিল সেটি বিক্রি করে চিকিৎসা খরচ বহন করে ছিল । এখন এ অসহায় পরিবার টি দুমুঠো ভাত খেয়ে জীবনযাপন করবে তার কোন ব্যবস্থা নেই অসহায় ক্যানসারে আক্রান্ত তামিজুদ্দিনের পরিবারে ।
অসুস্থ তামিজুদ্দিন কে ২থেকে ৩ টুকরো পাউরুটির কিছু অংশ তার স্ত্রী পানিতে ভিজিয়ে তার মুখে তুলে দিলে সেটুকু খেয়ে তার দিন চলে যায়। অসহায় পরিবার টি মানবেতর জীবনযাপন করছে। এ অসহায় পরিবারটির জন্য সবাই সাহায্য সহযোগিতা করে পাশে থাকলে অসহায় পরিবার টি সচল হয়ে দাঁড়াতে পারবে । এটি তামিজুদ্দিনের পরিবারের বিকাশ /নগদ মোবাইল নম্বার 01351369831 দেওয়া হলো।