হুমায়ন আহমেদঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামে দুই সন্তানের জননী ও একই গ্রামের দুই সন্তানের জনক একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার চিৎলা গ্রামের শহর আলীর ছেলে ইন্তাদুল হোসেন (২৮) এবং একই গ্রামের বাসিন্দা মতির স্ত্রী, যিনি দুই সন্তানের জননী, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, তারা একসঙ্গে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় ওই নারীর স্বামীর পরিবার এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করেনি। তবে নিখোঁজ দুজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।