রনি আহমেদ রাজু:

 

মাগুরায় ‘রয়েল ফ্যাশন’ শোরুমের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়।

 

রোববার (২ আগস্ট) বিকেলে মাগুরা জেলা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, রয়েল ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, শোরুমের স্বত্বাধিকারী স্বাধীন শিকদার, জেলার অসংখ্য ক্ষুদে ক্রিকেটার এবং শহরের ক্রীড়াপ্রেমী মানুষ।

 

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনামুল হক বিজয়। তিনি বলেন, “মাগুরার নাম পৃথিবীর অনেক দেশের মানুষের কাছেই পরিচিত। কী কারণে মাগুরা এত পরিচিত, তা আপনারা সবাই জানেন। মাগুরার মানুষ খুবই অতিথিপরায়ণ।”

 

শোরুমে আগত ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যারা রয়েল ফ্যাশনে আসবেন, দেখে-শুনে পোশাক কিনবেন। আশা করি, ভালো মানের পোশাকই পাবেন।”

 

অনুষ্ঠান শেষে এনামুল হক বিজয় উপস্থিত ক্ষুদে ক্রিকেটারদের ব্যাট, বল ও জার্সিতে অটোগ্রাফ দেন এবং তাদের খেলাধুলায় আরও উৎসাহিত করেন।