ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থের চেক ও ঢেউটিন তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মাঝে ঢেউটিন এবং ৪ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।