এস. কে বাবুলঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী শিশু মো. হামজালা (জন্ম: ০১ জানুয়ারি ২০১২) দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। বাকপ্রতিবন্ধী (বোবা) হওয়ায় সে নিজের নাম-পরিচয় বা বাড়ির ঠিকানা কাউকে জানাতে পারে না। সন্তানের শোকে দিশেহারা মা-বাবা আজও প্রতিটি দিন-রাত কাটাচ্ছেন তার ফিরে আসার অপেক্ষায়।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ ডিসেম্বর (সোমবার) বাজিতপুর থেকে বোয়ালমারীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই হামজালা নিখোঁজ। পরে এক পথচারী তাকে বোয়ালমারীর দিকে যেতে দেখেছেন বলে জানালেও এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় হামজালার পরনে ছিল হালকা নেভিব্লু -কালো রঙের শার্ট, ট্রাউজার এবং আকাশি রঙের বার্মিজ স্যান্ডেল। তার গায়ের রং ফর্সা এবং সে কথা বলতে পারে না। ঘটনার পর ২০২৪ সালের ৭ ডিসেম্বর বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিশুর পরিচয়
নাম: মো. হামজালা
পিতা: মো. লিটন মোল্লা
মাতা: মোছা. সাহিদা বেগম (জেসমিন)
গ্রাম: বাজিতপুর
ডাকঘর: শেখর
উপজেলা: বোয়ালমারী
জেলা: ফরিদপুর।
পরিবার জানিয়েছে, হামজালার সঠিক সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। যদি কোনো সহৃদয় ব্যক্তি হামজালাকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন অথবা নিকটস্থ থানায় খবর দিন। যোগাযোগ: ০১৭০৭-৬১২৯৭৯, ০১৭৩৪-১৮৮০৬৬, ০১৭১২-৭১৯৮১৭
একটি ফোনকলই ফিরিয়ে দিতে পারে একটি অসহায় পরিবারের হারিয়ে যাওয়া সন্তানকে। মানবিক দায়িত্ববোধ থেকে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।