আব্দুস সালাম তালুকদারঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত করে রাখা প্রায় ১ হাজার ৭৬০ লিটার জ্বালানি তেল (ডিজেল) ও ৪০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন ।

 

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা ডোবার মোড়ে বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, উপজেলার নিদিষ্ট কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে তেল মজুদ করে আসছিলো। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ৮ টি ব্যারেলে ১ হাজার ৭৬০ লিটার জ্বালানি তেল (ডিজেল) ও ২ টি জার্কিনে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

 

লাইসেন্স গ্রহণ না করে ডিজেল ও পেট্রোল বিক্রয় করার অনুমতি না থাকাই জব্দকৃত সমুদয় জ্বালানি স্থানীয় চেয়ারম্যান এর জিম্মায় জমা রাখা হয়েছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।