প্রদীপ্ত চক্রবর্তীঃ
সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিন ব্যাপী রথযাত্রা উৎসব আজ থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শুরু হচ্ছে । সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর । তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর । তাঁর দর্শন , আশীর্বাদ পেলে মানুষের পূর্ণ্য হয় ।
এই বিশ্বাস থেকে সনাতনীরা রথের উপর শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ রেখে রথযাত্রা করেন । রথযাত্রা উপলক্ষে ঢাকা স্বামীবাগ ইসকন মন্দির , তাঁতি বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির , চট্টগ্রাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির , চট্টগ্রাম নন্দনকানন শ্রীশ্রী রাধা মাধব মন্দির, শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম , শ্রী শ্রী তুলসী ধাম, পটিয়া হাবিলাসদ্বীপ শ্রীশ্রী গৌর গোবিন্দ আশ্রমে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্ম মহাসম্মেলন, মঙ্গল আরতি, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রাজবেশ দর্শন , শ্রীমদ্ভাগবত পাঠ গুরু পূজা , রাজভোগ নিবেদন , বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ ।
প্রতি বছরের মতো এবারও হাজার হাজার সনাতনী ভক্ত এই রথযাত্রায় অংশ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের ।