বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অলিউর শেখ মনোনীত হওয়ায় এলাকাজুড়ে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে প্রবাসী যুবসমাজ, শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

 

বিদ্যালয়ের অবিভাবকদের মতে, বর্তমান সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব প্রদানের নীতির প্রতিফলন হিসেবে একজন সৎ, শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্ব এই দায়িত্ব লাভ করেছেন।

 

অলিউর শেখ দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কার্যক্রম ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করছেন।

 

এছাড়াও তিনি শিক্ষিত তরুণদের নিয়ে গঠিত “আলোর পথে দিগনগর ইউনিয়ন” সংগঠনের অন্যতম সক্রিয় সংগঠক। শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

এলাকাবাসীর প্রত্যাশা, বরইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অলিউর শেখ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।