মানিক কুমার দাস:

 

ফরিদপুরের কোতোয়ালি উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রাম থেকে সোলাইমান শেখ (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. আক্কাস আলী শেখ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১০০৫, তারিখ: ১৩ জুলাই ২০২৬।

 

জানা গেছে, গত ১২ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে সোলাইমান শেখ কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।

 

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

 

নিখোঁজ সোলাইমানের গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও হাফহাতা গোলগলা গেঞ্জি। সে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং কোনো মোবাইল ফোন ব্যবহার করে না।

 

শিশুটির বাবা মো. আক্কাস আলী শেখ জানান, ছেলের সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানাকে অবহিত করা হবে।

 

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে সোলাইমান শেখের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের মোবাইল নম্বর ০১৯৪৪-৩৭৭২৯৫-এ যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।