সাহিদা পারভীন:
মা, শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পেয়েছেন কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
রোববার বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু নছর মোহাম্মদ কদর উদ্দীন, সহকারী উপপরিচালক ডা. আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে একই দিন সকালে কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের পক্ষ থেকেও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিককে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে সম্মাননা দেওয়া হয়।
মদন কুমার প্রামাণিক রাজবাড়ীর কালুখালী উপজেলার দোগাছী গ্রামের বাসিন্দা। তিনি সনাতন প্রামাণিক ও শচীরানী প্রামাণিকের সন্তান। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি চতুর্থ।