নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

 

ফরিদপুর শহরের নীলটুলি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও আলিপুরের স্থায়ী বাসিন্দা রতন সাইকেল স্টোরের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন ‌দুলু (৭০)আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার সকাল ৯ টায় ফরিদপুর শহরের রেজওয়ান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন ধরে নীলটুলি এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, তাঁর মৃত্যুতে নীলটুলি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ রবিবার বাদ আছর ‌ ফরিদপুর চকবাজার জামে মসজিদে ‌ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাকে আলিপুর গোরস্থানে ‌ দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি ‌ স্ত্রী একমাত্র এক কন্যা সহ। অসংখ্য গুনগ্রাহী ‌ রেখে গেছেন।