মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মো. শহিদুল ইসলাম (সাহিদ) (৫২) গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণ করা জরুরি হলেও, আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় তিনি ও তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকলের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা সংগ্রহ করা পরিবারের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে।

মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন, শিক্ষা, কৃষি, সামাজিক কার্যক্রম এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের সংবাদ নিরলসভাবে তুলে ধরেছেন তিনি।

 

সাংবাদিকতা জীবনে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। আজ সেই মানুষটিই কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। তার দ্রুত সুস্থতা ও জীবন রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।

 

যারা মানবিক সহায়তা করতে ইচ্ছুক, তারা নিচের নম্বরে বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন- বিকাশ (পার্সোনাল): ০১৯২০০৯৮৩১৯

পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, সহকর্মী সাংবাদিক ও হৃদয়বান মানুষের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার জন্যও আন্তরিক আবেদন জানানো হয়েছে।

মানুষ মানুষের জন্য। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একটি পরিবারের জন্য নতুন আশার আলো।