মানিক কুমার দাস:

 

ফরিদপুর সদর উপজেলায় নদীভাঙন, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

 

সোমবার ফরিদপুর সদর উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও তাদের দুর্ভোগ লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পরে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঢেউটিন, শুকনো খাবার এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

 

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।