জসীমউদ্দিন ইতি:

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি হরিপুর উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

 

পরিদর্শনকালে ইউএনও চন্দন কর আমগাঁও ইউনিয়নের বিভিন্ন কবরস্থান, শ্মশান এবং মাদ্রাসার সার্বিক অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, বর্তমান পরিস্থিতি ও নানা সমস্যার খোঁজখবর নেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

 

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা প্রকৌশলী হাসিনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।