বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী মো. হাদিউজ্জামান পানা মোল্লা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার উজানী গ্রামে হাজী মো. হাদিউজ্জামান পানা মোল্লার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলাম। আমার বয়স ৭০ বছর, নানান ধরনের রোগে আক্রান্ত। তাই আমার শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না।”