মোঃ অহিদ সাইফুল:
স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
শুক্তাগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাসেল রানা, বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সঞ্চিতা বিশ্বাস, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাসুমা আক্তারসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতি গ্রাম আদালতের বিভিন্ন সুফল তুলে ধরেন এবং স্থানীয় জনগণকে গ্রাম আদালতের সেবা গ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে গ্রাম আদালত বিষয়ে একটি র্যালি অনুষ্ঠিত হয় এবং ভিডিও শো প্রদর্শন করা হয়। পরে গ্রাম আদালত বিষয়ক প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।