আলিফ হোসেন:

 

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিহারৈল পশ্চিমপাড়া গ্রামের অসহায় ও অসচ্ছল ৩০টি পরিবারের মাঝে বিদ্যুৎচালিত নলকূপ (মোটর) বিতরণ করা হয়েছে। এর ফলে ঈদুল আজহার আগেই সুপেয় পানির সুবিধা পেয়েছে এসব পরিবার।

 

জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) সকালে মালশিরা বাজার এলাকায় এ নলকূপের সামগ্রী বিতরণ করা হয়।

 

এ কার্যক্রমে অর্থায়ন করেছে হক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শরিফ উদ্দীন মুন্সি-এর সহযোগিতায় উপকারভোগী পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে থাকা অনেক পরিবার এই সহায়তার মাধ্যমে উপকৃত হবে। বিশেষ করে ঈদের আগে এ উদ্যোগ গ্রামবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।

alif

আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।