আব্দুল হামিদ মিঞা:

 

রাজশাহীর বাঘায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বেকারি ও কনফেকশনারি প্রতিষ্ঠান কেক কুটির-এর বাঘা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার বাদ আসর নাসির প্লাজায়, ব্লু বার্ড স্কুলের নিচতলা ও ইসলামী একাডেমি স্কুলের সামনে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম, আব্দুল মান্নান মোল্লা, আব্দুল বারী, মাওলানা জিয়া মোল্লা, আব্দুল মালেক এবং প্রধান শিক্ষক বজলুর রশিদ-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সুধীজন।

 

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোসা. জয়নব বিনতে আব্দুল মান্নান জানান, এখানে বিয়ের অনুষ্ঠানের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, জন্মদিনের কেক, পেস্ট্রি এবং অন্যান্য বেকারি পণ্য পাওয়া যাবে।

 

তিনি বলেন, “বাঘাবাসীর জন্য মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে বেকারি পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্ষুদ্র উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

h

উদ্বোধনের পর থেকেই কেক কুটির বাঘা শাখায় ক্রেতাদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।