আমজাদ আলীঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি) খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ সময় তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। ডেইরি খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় খামারিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।