মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে ‘ভূমি মেলা-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
​ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই মেলা আগামী ২১ মে পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চলবে।

 

​উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ​মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকারের সঞ্চালনায় সার্বিক ব্যাবস্থপনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কেএম রায়হানুর রহমান, অনুষ্ঠানটির সভাপতি ও অতিথি বৃন্দ আনুষ্ঠানিক এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​ উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, ​ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, সহকারী সেটেলমেন্ট অফিসার বসিরউদ্দীন, ​উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার রেজাউল করিম, ​আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরজামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও ​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:মনিরুজ্জামান মনির প্রমুখ।

 

​এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা থেকে আগত ভূমি অফিসের তহসীলদারবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী, শিক্ষক ও সুধী সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেন।