আসাদুর রহমান হাবিব:
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় চিরিরবন্দর এলএসডিতে খাদ্য বিভাগ চিরিরবন্দর, দিনাজপুরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, খাদ্য অধিদপ্তর ও খাদ্য গুদামের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার মিল মালিক, কৃষকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ধান ও চাল সংগ্রহে কৃষকদের ন্যায্যমূল্যে ক্রয় এবং সরকারি নির্ধারিত দামের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি আক্তারুজ্জামান মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, এলএসডি খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।