মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার পুলিশ গত শনিবার (১৬ মে) দিনগত রাতে উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মেহেদী নামের এক ব্যক্তিকে এবং কলিমহর ইউপির কলিমহর গ্রামে অভিযান চালিয়ে ইসারত মন্ডল নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জানা যায়, পাংশা মডেল থানার এএসআই আবুল বাশার ও এএসআই তুষার ইমরানসহ সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ধৃত মেহেদী কাচারীপাড়া গ্রামের মৃত মুন্নাফ প্রামানিকের ছেলে। সে ১টি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
অপর আসামী ইসারত মন্ডল কলিমহর গ্রামের ছেকেন মন্ডলের ছেলে। সে ১টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম তথ্য নিশ্চিত করেন।