মানিক কুমার দাসঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রবিবার বিকেলে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন কানাইপুর এলাকার লক্ষীপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে সোবহান কাজী (৪৮) এর নিজ দখলীয় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সোবহান কাজী (৪৮), নয়ন খা (২০), শিহাব খান (২০) ও মনির মোল্লা (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।