🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Wednesday, 22 September 2021
দৈনিক সময়ের প্রত্যাশা ডটকম
হৃদরোগে আক্রান্ত হয়ে বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল (৬২)  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ( ইন্না লিল্লাহি… রাজিউন)। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের মৃত হিরু মিনার ছেলে ও পরমেশ্বরদী ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান ছিলেন।

এ ছাড়া তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস এর দায়িত্ব পালন করেছেন।

মুকুল মিনার ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের একটি মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। কর্তব্যরত ডা. জ্ঞানব্রত শুভ্র মুকুল মিনার হৃদরোগের উপসর্গ দেখে তাকে তাৎক্ষণিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। পরিবারের লোকজন তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, যুবলীগ নেতা মনিরুজ্জামান পলাশ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ এ. এস. এম মুরসিদ [B.S.S] প্রধান সম্পাদকঃ গাজী শাহীদুজ্জামান লিটন [এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট] নির্বাহী সম্পাদকঃ আনমূল আহমেদ অর্থী [LLB (Hon's) & LLM] বার্তা সম্পাদকঃ সিকদার শাহ আলম লিমন [B.S.S] সম্পাদকীয়ঃ মুজিব সড়ক, ফরিদপুর মোবাইল নম্বরঃ +880 9617 179084 [Hotline] +880 1728 311111 [সম্পাদক] +880 1711 995632 [বার্তা] +880 1711 995632 [বিজ্ঞাপন] e-Mail: somoyerprotyasha@gmail.com

🖨️ প্রিন্ট করুন