ওবায়দুল হক মানিকঃ

 

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২০/০২০২৬ ইং ভোর ৬টা ৪০ মিনিটে আমিরাতের সকল মসজিদে একযোগে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শান্তিপূর্ণভাবে ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি বাংলাদেশী প্রবাসীসহ বিভিন্ন দেশের মানুষ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

সংযুক্ত আরব আমিরাতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। আবুধাবি, দুবাই ছাড়া ও শারজা, আজমান, উমল খৈয়াম, রাস-আল-খাইমা, ফুজিরায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।