মোক্তার হোসেনঃ 

মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক উপদেষ্টা, ঢাকাস্থ পাংশা সমিতির সাবেক সদস্য, হিসাব রক্ষণ অধিদপ্তরের অডিট বিভাগের সাবেক অডিট অফিসার, সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী সম্মাননা পদকপ্রাপ্ত এবং মীর মশাররফ হোসেন সম্মাননা পদকপ্রাপ্ত বর্ষিয়ান কবি ও প্রবন্ধিক মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ মার্চ) কবর জিয়ারত, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

জানা যায়, গতকাল সোমবার যোহর নামাজের পর পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে কবর জিয়ারত করা হয়। এরপর জাফরপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম, সরিষা সরকারী কলেজের প্রভাষক মোঃ আবু বক্কার, সাংবাদিক মোঃ মোক্তার  হোসেন, সেলিম মাহমুদ ও আনোয়ারুল ইসলাম আনোয়ার, হাফেজ মাওলানা মোঃ আকরাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

উপস্থাপনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরানপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ গোলাম মোস্তফা চৌধুরী। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমন্ডলী, ছাত্র ও স্থানীয় বিভিন্ন
শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।