মোঃ আরিফুল হাসানঃ

 

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের লাউজানা গ্রামের ৭০ বছর বয়সী নাছি বেগমের একমাত্র বসতভিটা আগুনে পুড়ে যায় গত ৪ মার্চ বুধবার সেহরীর সময়। হতদরিদ্র ও অসহায় নাছি বেগমের ক্ষতিগ্রস্থের বিষয়টি মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন ফরিদপুরের বিশিষ্ট দানবীর এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবিরকে অবহিত করেন।

 

আলমগীর কবির তৎক্ষণাৎ নাছি বেগমের ঘর করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। আজ, ৫ই মার্চ বৃহস্পতিবার, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, রকিবুল ইসলাম সুমন, বিপ্লব বিশ্বাস মিল্টন, রাকিব মোল্যা, শিপন মৃধা, তামিম, রাব্বি, তানভীর শেখ ও রিফাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত বসতভিটা পরিদর্শন করেন।

আলমগীর কবিরের পক্ষ থেকে পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, মুড়ি, চিড়া, খেজুর, তরমুজ, কম্বল, শাড়ি, গামছা ও বিছনার চাদর সহায়তা হিসেবে দেওয়া হয়। প্রতিনিধি দল আশ্বাস দেন যে, নাছি বেগমের নতুন ঘর দ্রুত সময়ের মধ্যে তৈরি করা হবে।