ফরিদপুরের নগরকান্দায় একাধিক শিশু ধর্ষন মামলার আসামী মুরাদ মিয়া (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকালে উপজেলা ফুলসুতী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

জানাগেছে উপজেলার ফুলসুতী ইউনিয়নের বাউতিপাড়া গ্রামের সোবহান মিয়ার ছেলে মুরাদ মিয়া প্রতিবেশী ২ শিশুকে পৃথক দিনে ধর্ষন করে। এতে একজন শিশু ৫ মাসের অন্তসত্বা হয়ে পড়ে।

এ ঘটনায় উভয় শিশুর অভিভাবক থানায় পৃর্থক মামলা দায়ের করে। নগরকান্দা থানার মামলা নং ১০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ অপর মামলা নং ২৯ তারিখ ২৭ মে ২০২১। মামলা দায়েরের পর থেকে মুরাদ পতালক ছিল। বুধবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

এস আই সিরাজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামী মুরাদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।