বাদশাহ মিয়া:

 

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে, খান্দারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বাচ্চু শরীফ এ পদত্যাগের ঘোষণা দেন।

 

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন,

“আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”