অপি মুন্সীঃ

‎​মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার ও লাইসেন্স বহির্ভূত কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট চার লক্ষ টাকা জরি মানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান।

‎​
‎বিশেষ অভিযোগের ভিত্তিতে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, JSB এবং MRK নামক দুটি ইটভাটা সরকারি নিষে- ধাজ্ঞা অমান্য করে অবৈ- ধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করছে এবং ভাটায় স’মিল স্থাপন করে পরিবেশের ক্ষতিসাধন করছে।

‎​অভিযান শেষে সংগৃহীত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।