মোল্যা মনিরুজ্জামানঃ


ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সম্মানিত আজীবন দাতা সদস্য ও প্রধান উপদেষ্টা খন্দকার আশরাফুল ইসলামের ওপেন হার্ট সার্জারি উপলক্ষে তাঁর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর সমিতির নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাঁর আশু আরোগ্য কামনা করেন।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) শরীফ গোলজার রহমান (সিগনাল), আহ্বায়ক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোল্লা মনিরুজ্জামান (ইবি), সহ-সাধারণ সম্পাদক সৈনিক (অব.) রবিউল ইসলাম খান, ওয়ারেন্ট অফিসার (অব.) গোলাম মোস্তফা বীর, ওয়ারেন্ট অফিসার (অব.) শেখ শহিদুল ইসলাম (সিগনাল), পৌর সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) হাবিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মো. মিজানুর রহমান (আর্টিলারি), সার্জেন্ট (অব.) মো. লুৎফর রহমান (ইবি), সার্জেন্ট (অব.) মো. জাকির হোসেন (সিগনাল), সার্জেন্ট (অব.) কাজী কালাম (আর্টিলারি), সার্জেন্ট (অব.) সাইফুল ইসলাম (সিগনাল) এবং ল্যান্স কর্পোরাল (অব.) আব্দুল হাকিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাজী হারুন শপিং কমপ্লেক্সের ম্যানেজার মো. রিজাউল ইসলাম। মোনাজাতে খন্দকার আশরাফুল ইসলামের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। উপস্থিত সকলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় সকলের মাঝে ফিরে আসেন।