জসীমউদ্দীন ইতিঃ
মারা গেছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী ও এমপি রমেশ চন্দ্র সেন ।
দিনাজপুর কারাগারে অসুস্থ হলে ঠাকুরগাঁওয়ের এই কিংবদন্তী রাজনীতিবীদকে নেওয়া হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
২০২৪ সালের আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ের রুহিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বেশ কয়েকটি মামলায় তিনি কারাগারে আটক ছিলেন।
প্রয়াত রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী ছিলেন।