আসলাম বেপারী:

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টায় সদরপুর উপজেলার লোহারটেক উচ্চ বিদ্যালয় সংলগ্ন একে খান ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর কবির ও মোঃ মোখলেছুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব গোলাম মোস্তফা খান। তিনি একে খান ইউনাইটেড ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং একজন সমাজসেবক।

 

স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।