বাদশাহ মিয়াঃ

 

গোপালগঞ্জের মুকসুদপুরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় আয়োজিত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জাতিকে যা প্রতিশ্রুতি দিয়েছি তা রেখেছি। চাঁদাবাজি করব না, মামলাবাজি করব না।”

 

তিনি আরও বলেন, “৫ তারিখ রাতে আমরা অতীতে আমাদের সঙ্গে যে আচরণ করেছে তাদের ক্ষমা করেছি। ১২ তারিখ প্রথম ভোট ‘হা’তে দেব, দ্বিতীয় ভোট দাঁড়িপাল্লায়, ইনশাআল্লাহ। ১১ দলের ঐক্যবদ্ধ প্রতিকের পক্ষে সকলে থাকবেন। দাঁড়িপাল্লা ইনসাফ ও ভালোবাসার প্রতিক।”

 

পথসভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল হামীদ, জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল ওহাব মোল্লা, সেক্রেটারি আল মাসুদ খান, উপজেলা আমীর ইমরান হোসেন সরদার, নায়েবে আমীর ক্বারী আঃ আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভাস্থলে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল ও স্লোগানে অংশ নেন। এর পাশাপাশি পুলিশ ও এপিবিএন সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।