মানিক কুমার দাস:

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৪ ফুটবল একাডেমি কাপ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফরিদপুর জেলা দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম মঙ্গলবার সম্পন্ন হয়েছে। শহরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এই বাছাইয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদে ফুটবলাররা অংশ নেন।

 

বাছাই শেষে মোট ২১ জন খেলোয়াড় প্রাথমিকভাবে নির্বাচিত হয়। বাফুফের কোচ কাজী আলতাফউল হক খেলোয়াড়দের দক্ষতা, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতে দল চূড়ান্ত করেন।

 

নির্বাচিত খেলোয়াড়রা পরবর্তীতে দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত একাডেমি কাপ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন। বাছাই কার্যক্রমে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য এস এম শামসুদ্দোহা চাঁদ, জেলা ফুটবল একাডেমির সভাপতি আবুল কাশেম ভোলা, সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, যুগ্ম সম্পাদক অমরেশ সাহা ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।