সাহিদা পারভীনঃ
রাজাড়ীর কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ সহ ৩ শিক্ষক সেরা কৃতিত্ব অর্জন করেছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের কর্ম  দক্ষতা যাচাইবাছাই করে শিক্ষা দপ্তর সেরা কৃতিত্বের ঘোষনা দেয়।  চলতি সপ্তাহে সিদ্ধান্তের ফলাফল ঘোষনা করা হয়।
এ বছরে কালুখালী উপজেলার  সেরা অধ্যক্ষ হলেন প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদ খান। এছাড়া উপজেলার সেরা শ্রেনী শিক্ষক হয়েছেন ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ বজলুর রশীদ, সেরা রেঞ্জার শিক্ষক হয়েছেন জেসমিন আরা বেগম ও সেরা রোভার শিক্ষক হয়েছেন চন্দ্র শেখর বিশ্বাস।
উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত কালুখালী সরকারী কলেজে একসাথে অধ্যক্ষ ও ৩ শিক্ষকের এবারই প্রথম। কলেজটির শিক্ষার্থীরা এ বছর খেলাধুলা ও পড়ালেখায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।