মানিক কুমার দাস:
ফরিদপুর সদরের রসুলপুর গ্রামে ১৭ সদস্য বিশিষ্ট “ইলা মিত্র খেলাঘর আসর” কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার “ইলা মিত্র খেলাঘর আসর”-এর ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যবৃন্দ হলেন— আনোয়ার হোসেন আনা মল্লিক সভাপতি, আলিয়া বেগম সহ-সভাপতি, জাহানারা বেগম সাধারণ সম্পাদক, রেজাউল মোল্লা সহ-সাধারণ সম্পাদক, জামান মল্লিক সাংগঠনিক সম্পাদক, হেনা বেগম অর্থ সম্পাদক, আফসানা ঈশিতা শিক্ষা বিষয়ক সম্পাদক, শিমু দপ্তর সম্পাদক, মঞ্জুয়ারা বেগম সাংস্কৃতিক সম্পাদক।
উক্ত আসরের সভা সঞ্চালন করেন নূর আবদুল্লাহ্ সাঈদ। আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি মলয় কুমার সাহা, উত্তম দত্ত ও রুবিয়া মিল্লাত।
উক্ত আসরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও জাগরণী সংগীত পরিবেশন করা হয়।