মানিক কুমার দাসঃ
ফরিদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত উদয়ন সংঘ মাঠ প্রাঙ্গণে উক্ত কর্মসূচি পালন করা হয়।
বিএনপি নেতা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ ।
এ সময় বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুর রহমান কুটু, যুবদল নেতা মাহমুদুল হাসান, মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ রাহাত শেখ, জেলা যুবদল সদস্য কামরুল হাসান খান এমিল।
আরও উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ড যুব দলের সভাপতি মোঃ উজ্জ্বল শেখ সাধারণ সম্পাদক আওয়াল খান লালন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ। ছাত্রদলে নেতা আকতার হোসেন সামি।
অনুষ্ঠানে দেড় শতাধিক লোকের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।