মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্ত্বরে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও সমাজসেবা অফিসার ঝুমুর সরকার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এদের সমাজে ছোট করে কোনো সুযোগ নেই। তাদের মাথা উচু করে বাঁচার জন্য বাংলাদেশ সরকারের পাশিপাশি সমাজে সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।