মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরের ‌ আবুল কাশেম এর পরিবারের সদস্য ও ‌ এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ‌ সকাল দশটার দিকে ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে ‌‌ চর কমলাপুর নিবাসী ‌ আবুল কাশেম এর হত্যাকারী ‌ আফজাল আফজালের বউ ,তামিম, পুষ্পাসহ ‌ হত্যাকাণ্ডের ‌ জড়িত সকলের ‌ গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন নিহত কাশেমের স্ত্রী ফরিদা বেগম, বোন ইরানি বেগম, সালেহা বেগম, মোঃ রাজু, মোঃ জুবায়ের , প্রমূখ। এ সময় বক্তারা নিহত আবুল কাশেম এর হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের ‌ অবিলম্বে গ্রেপ্তার ‌ ও দৃষ্টান্তমূলক শাস্তি ‌ দাবি করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল ‌ শহর প্রদক্ষিণ করে।