হুমায়ন আহমেদঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গার ১৪ নং চিৎলা ইউনিয়নের ওলামা বিভাগের উদ্যোগে একটি নির্বাচনীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি গতকাল ৬টার দিকে অনুষ্ঠিত হয় চিৎলার বাজার ৫ নং ওয়ার্ড জামায়ত ইসলাম অফিসে।

 

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজহারুল ইসলাম, সভাপতি, ওলামা বিভাগ, জি.এ থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মাওলানা মোঃ আব্দুল মালেক, সহ-সভাপতি, জি.এ থানা এবং ক্বারী মোঃ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি, জি.এ থানা।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা শহিদুল ইসলাম, ক্বারী মোহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা মোঃ আল-আমিন, মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান, কাজী মোহাম্মদ খলিলুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবু বক্কর সিদ্দিকী ও মোঃ আল-আমিন বিশ্বাস—সভাপতি, যুব বিভাগ, চিতলা ইউনিয়ন।

 

বৈঠকে চিৎলা ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।