বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে, উপজেলার বোয়ালিয়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে, কাশালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলীমুজ্জামান মৃধা পদত্যাগের ঘোষণা দেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।