সাহিদা পারভীনঃ

 

রাজবাড়ীর কালুখালীতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বত্তরা।

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কালুখালীর তালুকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম সাগর শেখ। সে তালুকপাড়ার সাহেব আলীর পুত্র।

 

স্থানীয় সুত্র জানায়, সাগর রাত সাড়ে ১০ টায় বাড়ী ফিরছিলো। পথিমধ্যে একদল দূর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। কিন্তু গুলিটি ঠিকমত লাগে না। ফলে সাগর আহত হয়ে মাটিতে পরে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।