ফিরোজ আলম:

 

রাজশাহীতে বিএনপির চেয়ারপার্সন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রাজশাহীর মোহনপুর উপজেলায় রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার সময় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্থান: শ্যামপুর হাট মাঠে চেয়ারপার্সন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক মুন্ডল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনসার আলী মীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার, পবা উপজেলার নওহাটা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মুকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা সিনিয়র সাজ্জাদ হোসেন, আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল।

 

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যাক্ষ মকবুল হোসেন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী, ৪নং মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনূস আলী মুন্ডল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাসেল, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পলাশ উদ্দিন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, যুবদল নেতা নাহিদ হাসান, আসলাম সরকারসহ স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দল নেতৃবৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বলেন বিএনপি একা নির্বাচন করতে চায়না, সবাইকে নিয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ সুন্দর নির্বাচন করতে চায়।

 

এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, সাহসী ও আপসহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সীমাহীন ত্যাগ ও বেদনা সত্ত্বেও তিনি কখনো স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন ও সংগ্রাম এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গোটা দেশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।

খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ও উপস্থিত নেতা-কর্মীরা।