মানিক কুমার দাসঃ

 

ফরিদপুর প্রেস ক্লাবে ‌ কার্যনির্বাহী কমিটি ‌ ২০২৬ এর ‌ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ‌রাতে ‌ ফরিদপুর প্রেসক্লাবের ‌ মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা ‌ ‌ মিলনায়তনে ‌ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে ‌ শপথ বাক্য পাঠ করান ‌ প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম, উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মঞ্জুয়ারা সপ্না।

শপথ গ্রহণের পরে ‌ কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ‌ অনুষ্ঠিত হয়। ‌ সভার শুরুতেই ‌ বিএনপি চেয়ারপারসন ‌‌ও দেশনেত্রী ‌ বেগম খালেদা জিয়ার ‌ রুহের মাগফেরাত কামনা করে ‌ এক মিনিট ‌ নীরবতা পালন করা হয়। নির্বাহী কমিটির সভায় ‌ গঠনতন্ত্রের আলোকে ‌ প্রেসক্লাব পরিচালনা ক্লাবের আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া ‌ আগামী দিনে ‌ ক্লাবের ‌ উন্নয়নমূলক কার্যক্রমে ‌ অংশগ্রহণ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি ‌‌ আহ্বান জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির ‌ পরবর্তী পর্বে ‌ সহ সভাপতি ও সদস্য পদের জন্য ‌ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ‌ শুধুমাত্র কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ‌ ভোটাধিকার প্রয়োগ করেন ‌।‌ নির্বাচন শেষে ‌সহ-সভাপতি ‌ পদে ‌ শেখ মনির হোসেন প্রথম ‌ আশরাফুজ্জামান দুলাল দ্বিতীয় ‌‌ এবং নুরুল ইসলাম আনজু ‌ তৃতীয় স্থান অধিকার করেন।  এছাড়া নির্বাহী সদস্য পদে ‌‌ বিকে শিকদার সজল ‌ প্রথম, মানিক কুমার দাস দ্বিতীয়, মোহাম্মদ রুহুল আমিন তৃতীয়, নির্মল কুমার বিশ্বাস নয়ন চতুর্থ, এস এম ‌রুবেল পঞ্চম ‌ এবং এস এম জাহিদ ‌‌ ষষ্ঠ স্থান অধিকার করেন।

নির্বাচন পরিচালনা করেন ‌‌ ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ‌ কবিরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‌ ফরিদপুর ‌ প্রেসক্লাবের ‌ সাধারণ সম্পাদক ‌ মাহবুব হোসেন পিয়াল।