মানিক কুমার দাসঃ
ফরিদপুরে মরহুম ‌‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ‌ বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ‌ সকাল সাড়ে ১১ টার দিকে ‌ সাবেক প্রধানমন্ত্রী ‌ও দেশনেত্রী ‌ মরহুমা ‌ বেগম খালেদা জিয়ার ‌ রুহের মাগফেরাত কামনায় মরহুম চৌধুরী ‌ কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ‌ বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ‌ এর উদ্বোধন করেন ‌ ফরিদপুর ৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ‌ এবং‌ মরহুম ‌ কামাল ইবনে ইউসুফ এর ‌ কন্যা ‌ চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন ‌‌ বিশিষ্ট ব্যবসায়ী ‌ও সমাজসেবক ‌ চৌধুরী আমের ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী ‌ও সমাজসেবক ‌ ফারিয়ান ইউসুফ, ‌ বিশিষ্ট চিকিৎসক ‌ ডঃ মুস্তাফিজুর রহমান শামীম, মহানগর বিএনপির ‌ সদস্য সচিব ‌ গোলাম মোস্তফা মিরাজ, অনুষ্ঠান পরিচালনা করেন ‌ জেলা ছাত্রদলের ‌ সভাপতি ‌‌ সৈয়দ আদনান হোসেন অনু। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ক্যাম্পে ‌২০ জন ‌ চিকিৎসক ‌ সাধারণ রোগীদের মধ্যে ‌ বিনা মূল্যে চিকিৎসা সেবা দান করেন।
এছাড়া ‌ মেডিসিন ও বাত ব্যথা চিকিৎসা, গাইনি ও শিশু সেবা, প্যাথলজি পরীক্ষা, বিনামূল্য ও ওষুধ ও চশমা বিতরণ, করেন। এ সময় ‌ ফরিদপুর শহর শহরতলী বিভিন্ন এলাকা থেকে ‌ রোগীরা ‌ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায়  ছিল ‌ আল আকসা ‌‌ ডায়াগনস্টিক ‌‌ এন্ড কনসালটেন্ট ‌ সেন্টার আলিপুর ও লায়ন আই ইনস্টিটিউট ‌ এন্ড ‌ হসপিটাল ‌ আগারগাঁও ঢাকা।